© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে গুচ্ছ বোমা হামলা ইরানের

শেয়ার করুন:
ইসরায়েলে গুচ্ছ বোমা হামলা ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ পিএম | ১৫ মার্চ, ২০২৬
ইসরায়েলের তেল আবিবে ইরানি বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। রবিবার ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিবের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) হামলায় আহত হয়েছেন তিনজন।

দেশটির পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে একটি বিস্ফোরণের পর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে একজন ব্যক্তি টলতে টলতে দূরে সরে যাচ্ছেন। ক্লাস্টার বোমা হলো এমন একটি পদ্ধতি যেখানে রকেট, ক্ষেপণাস্ত্র বা কামানের গোলার ভেতর থেকে মধ্য আকাশে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা বা ‘বোমলেট’ একটি বিস্তীর্ণ এলাকাজুড়ে নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ ‘মেগান ডেভিড অ্যাডম’ ইরানি হামলায় চারজন আহত হওয়ার খবর দিয়েছে। তাদের মধ্যে বিনি ব্রাক এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মাথায় কাঁচের টুকরো লেগে আঘাত পেয়েছেন।

রামাত গান এলাকায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের ধাক্কায় আহত হয়েছেন। এছাড়াও পেতাহ তিকভা এলাকায় ৪৬ ও ১৮ বছর বয়সী দুইজন নারী বিস্ফোরণের তীব্র শব্দের কারণে কানে সমস্যা অনুভব করছেন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।

আরআই/টিকে

মন্তব্য করুন