© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুরুত্বপূর্ণ সাত দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত

শেয়ার করুন:
গুরুত্বপূর্ণ সাত দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ এএম | ১৬ মার্চ, ২০২৬
কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে সাতজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কুয়েত। এ সংক্রান্ত একটি ডিক্রি সম্প্রতি জারি করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।


ডিক্রি অনুযায়ী, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে কুয়েতের প্রতিনিধিত্ব করবেন নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতরা। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মালিক হুসাইন আল-ওয়াজ্জান (অস্ট্রেলিয়া), আহমেদ আব্দুল রহমান আল-বকর (মরক্কো), সালেম ইউসুফ আল-হামদান (তানজানিয়া), আব্দুল আজিজ সৌদ আল-জারুল্লাহ (নেদারল্যান্ডস), নায়েফ মোহাম্মদ আল-মুদাফ (সেনেগাল), আব্দুর রহমান শেহাব আল-শেহাব (সিরিয়া) এবং মোহাম্মদ আলী আল-রৌমি (গ্রিস)।

নিয়োগপ্রাপ্ত এসব কূটনীতিক সংশ্লিষ্ট দেশে কুয়েত রাষ্ট্রের বিশেষ মর্যাদাসম্পন্ন ও পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।


স্থানীয় দৈনিক আল-রাই–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নিয়োগ কুয়েতের বৈশ্বিক কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণ এবং বিভিন্ন অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার চলমান প্রচেষ্টারই অংশ।

টিজে/টিএ 

মন্তব্য করুন