তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান
ছবি: সংগৃহীত
০৯:০৯ এএম | ১৬ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার পর তারা নতুন হামলার ঘোষণা দেয়।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রহিতত করার চেষ্টা করছে।
সংবাদমাধ্যম আলজাজিরা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে তেহরানের ইউসেফ আবাদ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এটি ইরানের সবচেয়ে বড় ইহুদি অধ্যুষিত এলাকা।
সূত্র: আলজাজিরা
এমআর/টিকে