ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
০৯:৩৮ এএম | ১৬ মার্চ, ২০২৬
ইরানের ড্রোন হামলায় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর দুবাই এয়ারপোর্টে বড় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন।
আগুন লাগার পর সব ফ্লাইট বাতিলের আদেশ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই আদেশ অস্থায়ী বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।
দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ হয় এবং তার জেরে বিমানবন্দরের বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন।
ফ্লাইট বাতিল প্রসঙ্গে এক্সবার্তায় বলা হয়েছে, “সব যাত্রী এবং বিমাবন্দরের স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করেছে বিমাবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের এয়ারলাইন্সে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিশিয়াল চ্যানেলে জানানো হবে।”
উল্লেখ্য, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন-অবতরণ করে, যাত্রাবিরতি দেয়।। বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে যেতে এই বিমানবন্দর ব্যবহার করেন।
এমআর/টিকে