© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

শেয়ার করুন:
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ১৬ মার্চ, ২০২৬
কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানি বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস ট্যাক্সি আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্যায় প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে নদীগুলোর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার নতুন করে বৃষ্টিপাতের পর কিছু স্কুলও প্লাবিত হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন