© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের জেরে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান

শেয়ার করুন:
ইরান যুদ্ধের জেরে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২১ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে জরুরি তেলের মজুত থেকে সরবরাহ ছাড়তে শুরু করেছে জাপান। ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় টোকিও।

সোমবার (১৬ মার্চ) জাপান সরকারের সরকারি গেজেটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরবরাহ সংকটের আশঙ্কায় একতরফাভাবে ৮ কোটি ব্যারেল তেল মজুত থেকে ছাড়ার পরিকল্পনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সদস্য দেশগুলোর সমন্বয়ে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। তবে প্যারিসভিত্তিক সংস্থাটির এই ঘোষণার পরও বাজারে অস্থিরতা কমেনি। গত সপ্তাহজুড়ে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বারবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবহন হয়, সেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বাজারে অনিশ্চয়তা বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য দেশকে হরমুজ প্রণালি খুলে দিতে সহযোগিতা করার আহ্বান জানালেও জাপান জানিয়েছে, তারা সেখানে যুদ্ধজাহাজ মোতায়েনের কোনো পরিকল্পনা করছে না।

আরআই/টিকে

মন্তব্য করুন