ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হলেন আব্দুর রহমান সানী
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তার একান্ত সচিব আব্দুর রহমান সানী।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭-এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি।
নির্বাচনে জয়ী হয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ইউটি/টিএ