রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন থামাতে কল দিয়েছিলেন নাহিদ-মাহফুজ : ফারুক
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ১৬ মার্চ, ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম ও মাহফুজ আলম কয়েকশবার কল দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।
সোমবার (১৬ মার্চ) এসংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে ফারুক হাসান বলেন, ‘রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, অনেকেই সেখানে ছিল।
ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্ততপক্ষে কয়েক শ বার ফোন দিয়েছেন, যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনের আন্দোলন থামিয়ে দিই।’
তিনি আরো বলেন, ‘তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন। তারা কিন্তু করেননি, কেন তারা ক্ষমতার চিন্তাটা করেছেন।
ইউটি/টিএ