© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।

গত ১০ মার্চ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এ খবর প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরপর গত ১৩ মার্চ চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না।


ইউটি/টিএ

মন্তব্য করুন