© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শেয়ার করুন:
শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ১৬ মার্চ, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের শক্তিশালী নেতাকর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেওয়া এমন নির্দেশনা প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  

সোমবার (১৬ মার্চ) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন এবং আইনজীবী শাহীনুজ্জামান। নোটিশে সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি দেওয়া ‘বিশেষ নির্দেশনায়’ বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপারকে (এসবি) মঙ্গলবার এই ‘বিশেষ’ নির্দেশনা দেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

আরআই/টিকে

মন্তব্য করুন