রাজনীতি করা কি অপরাধ, ভিসি নিয়োগ প্রশ্নে শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:১৬ পিএম | ১৬ মার্চ, ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আটজন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া উপাচার্যদের বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা আছে বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আট বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের পর নাম ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হলো কিনা- প্রশ্নে তিনি বলেন, একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটি কি তাদের ডিসকোয়ালিফিকেশন? এটা ডিসকোয়ালিফিকেশন নয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক ভিসির বিষয়ে চেক করেছি, সাইটেশন, কোটেশন, গুগল সার্চ, পিএইচডি, পোস্ট ডক, এমফিল, সব দেখে ক্যাটাগরি করে যারা ভালো পারফরম্যান্স করেছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
ইউটি/টিএ