১৩০০ ঘণ্টায় তৈরি প্রিয়াঙ্কার এই ‘স্নেক নেকলেস’
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ১৬ মার্চ, ২০২৬
বলিউডের ‘দেশি গার্ল’ থেকে আজ তিনি সত্যিকারের গ্লোবাল তারকা। সদ্য অনুষ্ঠিত হওয়া একাডেমি পুরস্কারের অনুষ্ঠানে অন্যতম উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনি আলোচনায় উঠে আসে তার ফ্যাশনও।
রেড কার্পেটে সাদা অফ-শোল্ডার গাউনে দেখা যায় এই অভিনেত্রীকে।
তবে তার সাজের মূল আকর্ষণ ছিল গলায় থাকা বিশেষ ‘স্নেক নেকলেস’। সর্পিল নকশার গয়নার প্রতি প্রিয়াঙ্কার আগ্রহ নতুন নয়; আগেও বিভিন্ন পোশাক ও গয়নায় এই মোটিফ ব্যবহার করতে দেখা গেছে তাকে।
এদিন তিনি পরেছিলেন বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি-এর তৈরি ‘সার্পেন্টি ইলুসিও হাই জুয়েলারি নেকলেস’।
জানা গেছে, এই অনন্য গয়নাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৩০০ ঘণ্টা।

ফলে এটি এখন ফ্যাশন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নেকলেসটির বিশেষত্ব হলো এর আইকনিক সর্পিল নকশা, যা গলার চারপাশে অনেকটা বর্মের মতো ঘিরে থাকে। এতে ব্যবহার করা হয়েছে ১৪ ক্যারেট মাদাগাস্কারের নীলকান্তমণি, বিভিন্ন ধরনের হীরা এবং মূল্যবান পান্নাসহ নানা রত্ন।
অস্কারের মূল অনুষ্ঠান শেষে আফটার পার্টিতেও নজর কেড়েছেন প্রিয়াঙ্কা।
সেখানে তার সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। রুপালি শিমারি গাউন ও লম্বা পশমের ভেইল পরে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেন এই গ্লোবাল তারকা।
এসএন