চট্টগ্রামে চালু সহজ রাইড
০২:৪৭ পিএম | ১৭ জানুয়ারি, ২০১৯
বন্দরনগরী চট্টগ্রামে সহজ রাইডসের কার্যক্রম শুরু হয়েছে। শীঘ্রই চট্টগ্রামে গাড়ি শেয়ারিং সেবাও চালু করবে সহজ।
বন্দরনগরী চট্টগ্রামে সহজ রাইডসের কার্যক্রম শুরু হয়েছে। শীঘ্রই চট্টগ্রামে গাড়ি শেয়ারিং সেবাও চালু করবে সহজ।
১৪ জানুয়ারি সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা সহজের অ্যাপের মাধ্যমে বাইক শেয়ারিং সেবা গ্রহণ করতে পারছেন বলে সহজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরনগরীতে সহজ রাইডসের সেবা চালু উপলক্ষে চট্টগ্রামের গ্রাহকদের বিশেষ ছাড় দিয়েছে সহজ। সহজ আশা করছে, তাদের সেবা চালুর পর চট্টগ্রামের মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
টাইমস/এএস/এইচইউ