© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিদি সেলিনার সঙ্গে কোনও যোগাযোগ রাখতে চান না ভাই বিক্রান্ত

শেয়ার করুন:
দিদি সেলিনার সঙ্গে কোনও যোগাযোগ রাখতে চান না ভাই বিক্রান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ এএম | ১৭ মার্চ, ২০২৬
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে আরবে আটকে রয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা আধিকারিক বিক্রান্ত জেটলি। সম্পর্কে তিনি অভিনেত্রী সেলিনা জেটলির ভাই। ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভাইয়ের সঙ্গে দেখা করার আবেদন করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই আবেদনই খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।

১৬ মার্চ হাই কোর্টে মামলার শুনানি হয়। আদালতকে জানানো হয় যে, বিক্রান্ত ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সহায়তা পেয়েছেন। কিন্তু তিনি কোনও সেই আইনি সহায়তা চান না। শুধু তা-ই নয়, বিক্রম জানিয়েছেন, তিনি সেলিনার সঙ্গে যোগাযোগ রাখতেও ইচ্ছুক নন।



মামলায় সেলিনা অনুরোধ করেছিলেন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্রান্তের আইনি খরচের ব্যবস্থা করতে সাহায্য করেন। আদালতের নির্দেশে বিষয়টি বিক্রান্তকে জানানো হলে তিনি স্পষ্ট ভাবে জানান যে, কোনও আইন সংস্থার মাধ্যমে তিনি প্রতিনিধিত্ব চান না। এমনকি, একটি আইন সংস্থা তাঁকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার প্রস্তাব দিলেও তিনি সেটাও প্রত্যাখ্যান করেন।

এ ছাড়া, সেলিনা তাঁর ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ চেয়েছিলেন। কিন্তু আদালতে জানানো হয়, বিক্রান্ত সেই অনুরোধও গ্রহণ করেননি। শুনানির সময় বিক্রান্তের স্ত্রী আদালতের কাছে অনুরোধ করেন যাতে মামলার সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রকাশ না করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কে নাম জড়িয়েছিল বিক্রান্তের। তার পর থেকেই তিনি আটক সংযুক্ত আরব আমিরশাহিতে।

আরআই/টিকে

মন্তব্য করুন