ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ -ওবায়দুল কাদের

মহামারী করোনার প্রাদুর্ভাবের মাঝে ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা দুটো চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এর একটি হলো করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও পুনর্বাসন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী।

ভিডিও কনফারেন্সে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অংশ নিয়েছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন ‘আম্পান’ পরবর্তী পুনর্বাসন তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সকল দুর্যোগে আলো হাতে আঁধার বিনাশী সাহসী কান্ডারী।

করোনা প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এবার এক ভিন্ন বাস্তবতা সামনে নিয়ে পবিত্র ঈদুল ফিতর আসন্ন। ঈদের আনন্দ উদযাপনের চেয়ে এখন বেঁচে থাকাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে আমরা ভবিষ্যতে হয়তো আরও ঈদ উদযাপনের সুযোগ পাবো। তাই আসুন করোনা বিরোধী লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ হই। স্বাস্থ্যবিধি মেনে চলি।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানের মধ্যদিয়ে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকার পুনর্বাসন চলছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতা, পুনর্বাসন ও চিকিৎসা সহায়তার কাজে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, যে কোনও দুর্যোগে বাংলাদেশ এর আগেও থেমে থাকেনি। প্রতিকূলতাকে জয় করে আমরা বারবার সম্মানের সঙ্গে মাথা উচু করে দাড়িয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুনে বাংলাদেশ করোনা সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফল হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের আপদকালে সব সময় মাটি ও মানুষের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ছিন্নমূল শিশু, ভাসমান মানুষের মাঝে ঈদের আগে উপহার সামগ্রী বিতরণ করছে যা প্রশংসনীয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026