© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে সাবেক এমপি পুতুলের মৃত্যু

শেয়ার করুন:
বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে সাবেক এমপি পুতুলের মৃত্যু
district-correspondent
০৫:২৫ পিএম | ২২ মে, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।

বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমীর হোসেন মিশু জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে জ্বর-ডায়রিয়াসহ করোনার উপসর্গ নিয়ে কামরুন নাহার শজিমেক হাসপাতালে ভর্তি হন। এর কয়েক ঘন্টা পরেই তিনি মারা যান।

এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য কামরুন নাহারের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সাবেক এই সংসদ সদস্যের দাফন সম্পন্ন করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের স্ত্রী কামরুন নাহার সপ্তাহ দুই আগে ঢাকা থেকে বগুড়া আসেন। তিনি বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন