© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবেগ ও আইন দুটোকে সাথে নিয়েই চলতে চায় বিএনপি: আইনমন্ত্রী

শেয়ার করুন:
আবেগ ও আইন দুটোকে সাথে নিয়েই চলতে চায় বিএনপি: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ১৭ মার্চ, ২০২৬
জুলাই সনদের আলোকে পথ চলতে চায় বিএনপি, জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। সোমবার কুষ্টিয়ার খোকসায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী। 

তিনি বলেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং এর আলোকেই সামনে এগোতে চায়। আবেগ ও আইন- বিষয় দুটোকে একসাথে নিয়ে চলতে চান বলেও জানান মন্ত্রী। 


এসময় এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা পুরোপুরি না বুঝেই দিচ্ছেন বলে অভিযোগ করেন মো. আসাদুজ্জামান। এ বিষয়ে সংসদে জবাব দেবেন বলে জানান তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া–১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু এবং কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হুসাইনসহ সংশ্লিষ্টরা।

ইউটি/টিএ

মন্তব্য করুন