© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিতর্কে ভিকি

শেয়ার করুন:
বিয়ে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিতর্কে ভিকি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ১৭ মার্চ, ২০২৬
২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি নিজের স্ত্রী ও বিয়ে নিয়ে ভিকির মন্তব্য মোটেই ভাল ভাবে নেননি নেটাগরিক।

২০২১ সালের ডিসেম্বর মাসে ক্যাটরিনাকে বিয়ে করেছিলেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি নিজের স্ত্রী ও বিয়ে নিয়ে ভিকির মন্তব্য মোটেই ভাল ভাবে নেননি নেটাগরিক। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



‘উরি’ ছবিতে জনপ্রিয় হয়েছিল ভিকির ‘হাউ ইজ় দ্য জোশ’ সংলাপ। সম্প্রতি এক অনুষ্ঠানে ভিকির সেই ‘হাউ ইজ় দ্য জোশ?’ প্রশ্নে একজন জানান, তাঁর জীবনে উত্তেজনা বা ‘জোশ’ বেশ তীব্রই আছে। সেই শুনে ভিকি বলেন, “আমি দেখেছি, অবিবাহিতদের ‘জোশ’ সব সময়ে বেশিই থাকে। আমাদের বিবাহিতদের ‘জোশ’ বছরের পর বছর কেবল কমতেই থাকে। কিন্তু চিন্তা করবেন না।” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

এবি/টিএ

মন্তব্য করুন