© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রয়াত সংগীত মহারথীদের নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান

শেয়ার করুন:
প্রয়াত সংগীত মহারথীদের নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে বাংলা গানের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আগুন। ‘স্মৃতির সুর’ শিরোনামের এই অনুষ্ঠানে উঠে আসবে আজম খান, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, খালিদ এবং ফরিদা পারভীন—এই পাঁচ তারকার জীবনের গল্প ও সংগীতযাত্রা।

নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রয়াত শিল্পীদের ঘনিষ্ঠজন, সহকর্মী ও পরিবারের সদস্যরা। আইয়ুব বাচ্চুর পর্বে থাকছেন নকীব খান ও রোমেল। আজম খানকে নিয়ে স্মৃতিচারণ করবেন ফেরদৌস ওয়াহিদ ও লাবু রহমান। শাফিন আহমেদের প্রসঙ্গে কথা বলবেন তার ভাই হামিন আহমেদ ও ফোয়াদ নাসের বাবু। খালিদের পর্বে থাকছেন পথিক নবী ও তরুণ মুন্সি। আর ফরিদা পারভীনকে ঘিরে আলোচনায় অংশ নেবেন শফি মন্ডল ও চন্দনা মজুমদার।



প্রতিটি পর্বে স্মৃতিচারণের পাশাপাশি পরিবেশিত হবে সংশ্লিষ্ট শিল্পীদের জনপ্রিয় গান, যা দর্শকদের জন্য এনে দেবে নস্টালজিক আবহ।



দীর্ঘদিন পর উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে আগুন জানান, ভিন্নধর্মী কিছু না পেলে তিনি সাধারণত সঞ্চালনার প্রস্তাব গ্রহণ করেন না। তবে এই আয়োজনটি তাকে আকৃষ্ট করেছে। তিনি বলেন, অনুষ্ঠানটি করতে গিয়ে তিনি যেন নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ কিংবদন্তিকে। দর্শকরাও এই আয়োজনের মাধ্যমে তাদের নতুনভাবে জানতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ঈদের দিন থেকে টানা পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চ্যানেল টোয়েন্টিফোরের পর্দার পাশাপাশি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘স্মৃতির সুর’।

মন্তব্য করুন