বাতিল হচ্ছে শাকিরার ভারতের কনসার্ট?
ছবি: সংগৃহীত
০৫:৪২ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে শাকিরার ভারত সফর বাতিল হচ্ছে—এমন খবর এখন বেশ জোরালোভাবে ঘুরছে বিনোদন দুনিয়ায়। তবে এখনো পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

খবর অনুযায়ী, ১০, ১১ ও ১৫ এপ্রিল মুম্বাই ও দিল্লি-তে তার কনসার্ট হওয়ার কথা ছিল। এই শোগুলো ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে।
বিশেষ করে বহু বছর পর ভারতে পূর্ণাঙ্গ কনসার্ট করতে আসছিলেন শাকিরা—তাই আগ্রহটা ছিল স্বাভাবিকভাবেই বেশি।

বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক ভ্রমণ, নিরাপত্তা ও লজিস্টিক ইস্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে—এমনটাই দাবি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের। সেই কারণেই নাকি সফর স্থগিত বা বাতিলের কথা ভাবা হচ্ছে।
কিছুদিন আগেই দর্শকদের চাহিদার কারণে মুম্বাইয়ে একাধিক শো যুক্ত করেছিলেন শাকিরা।
তাই হঠাৎ করে বাতিলের খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা বেশ হতাশ।
এসএন