© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং ফ্লোরে আহত অভিনেতা বিক্রম

শেয়ার করুন:
শুটিং ফ্লোরে আহত অভিনেতা বিক্রম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ছোট পর্দার ভারতীয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় আহত হয়েছেন। বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘তারকাটা’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিক্রম। ওই সিরিজের শুটিংয়েই আহত হন অভিনেতা।

অ্যাকশন দৃশ্য হওয়ায় পায়ের গোড়ালিতে আঘাত পান। চিকিৎসকরা অভিনেতাকে কয়েকদিন বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।



সংবাদমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে বিক্রম বলেন, ডক্টর আমাকে প্রায় ১৫ দিন বেডরেস্ট নিতে বলেছেন। রোগীদের প্রতি চিকিৎসকদের বাড়তি একটা যত্ন থাকেই। সেই জন্যেই তারা একটু বেশি বিশ্রাম নেয়ার কথা বলেন।

বিক্রম আরও বলেন, আমি ৩-৪ দিন পরে আশা করছি ঠিকঠাক ভাবে হাঁটাচলা করতে পারব। চিন্তা একটাই। অ্যাকশন সিনের শুট বাকি আছে। পায়ে ব্যথা নিয়ে কতটা পারব, সেটাই ভাবছি। তবে আশা করছি, খুব শিগগিরই কাজে ফিরব।

বিক্রম চট্টোপাধ্যায়ের প্রথম সিরিজ ‘তারকাটা’ পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সিরিজটি জি ফাইভে দেখা যাবে।
 
কেএন/এসএন

মন্তব্য করুন