© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

শেয়ার করুন:
রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ১৭ মার্চ, ২০২৬
শুটিং বা কাজের ব্যস্ততার ফাঁকে তারকাদের ইফতারের মুহূর্ত প্রায়ই দেখা যায়। তবে এবার জনাকীর্ণ মহাসড়কের পাশে সপরিবারে ইফতার করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার সাবা ইব্রাহিম। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্করের ননদ এবং অভিনেতা শোয়েব ইব্রাহিমের বোন সাবার এই কর্মকাণ্ডকে 'বিপজ্জনক' ও 'দায়িত্বজ্ঞানহীন' বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা।



সম্প্রতি মুম্বাই থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মহাসড়কের ধারে গাড়ি থামিয়ে ইফতারের আয়োজন করেন সাবা। সেই মুহূর্তের একটি ভিডিও তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, দ্রুতগামী যানবাহনের চলাচলের মধ্যেই রাস্তার পাশে চাদর পেতে স্বামী ও কোলের শিশুকে নিয়ে ইফতার করছেন তিনি। ইফতারের সময় হয়ে যাওয়ায় এবং গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি রাস্তার পাশেই এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যস্ত হাইওয়ের পাশে এভাবে বসে ইফতার করাকে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। অনেকে মন্তব্য করেছেন যে, নিজের পাশাপাশি ছোট শিশুর জীবনকেও তিনি ঝুঁকির মুখে ফেলেছেন। এছাড়া আইন অনুযায়ী মহাসড়কে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

সাবা ইব্রাহিম তার তারকা ভাই ও ভাবির সুবাদে পরিচিতি পেলেও বর্তমানে ব্যক্তিগত ভ্লগের মাধ্যমে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়। তবে এবারের এই ভিডিওটি তাকে প্রশংসার বদলে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। নেটিজেনদের একাংশ তাকে জননিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

এসএন

মন্তব্য করুন