সব গল্প চিৎকার করে বলা হয় না, কিছু ফুটতে থাকে ভেতরে ভেতরে: রাফী
ছবি: সংগৃহীত
০৮:৩৮ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরে বড় পর্দা মাতাতে প্রস্তুত নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। মুক্তির আগে এবার সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেল সিনেমাটি।
স্যোশাল মিডিয়ার এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুসংবাদ জানিয়েছেন নির্মাতা নিজেই। পোস্টে রাফী অনেকটা কাব্যিক ঢঙে সিনেমাটি নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন।
তিনি লিখেন, ‘সব গল্প চিৎকার করে বলা হয় না, কিছু গল্প ধীরে ধীরে ভেতরে ভেতরে ফুটতে থাকে। নতুন দিনের সিনেমা। দেখা হবে সিনেমা হলে।’
নির্মাতার এমন পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে সিনেমাটি নিয়ে প্রবল কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন প্রভাবশালী নারী চরিত্র।
এই চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।
চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই সিনেমার প্রাণ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।
কেএন/এসএন