© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউড তারকা টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে নতুন চমক!

শেয়ার করুন:
হলিউড তারকা টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে নতুন চমক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ এএম | ১৮ মার্চ, ২০২৬
হলিউড তারকা টম হল্যান্ড জানালেন একেবারে নতুন চমকের কথা। তার অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’- এর ট্রেলার প্রকাশে এবার দেখা যাবে ভিন্নধর্মী উদ্যোগ যা আগে কখনও হয়নি। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় টম হল্যান্ড জানান, এই ট্রেলার লঞ্চে সরাসরি যুক্ত থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। অর্থাৎ, প্রচলিত নিয়মে একসঙ্গে ট্রেলার প্রকাশ না করে, ধাপে ধাপে ট্রেলারের অংশ উন্মোচন করবেন নির্বাচিত ফ্যানরাই।

ভিডিওতে টম বলেন, আমরা এমন কিছু করতে যাচ্ছি, যা আগে কখনও করা হয়নি। আমাদের এই যাত্রায় ভক্তদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কারণেই স্পাইডার-ম্যান আজকের জায়গায়। তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলের কিছু ভক্ত ট্রেলারের অংশবিশেষ উন্মোচনে অংশ নেবেন। এই উদ্যোগ পুরোপুরি ‘কমিউনিটি-ড্রিভেন’, যেখানে ভক্তরাই হয়ে উঠবেন ট্রেলার লঞ্চের মূল শক্তি।



টমের এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে দেখা গেছে তুমুল উচ্ছ্বাস। কেউ লিখেছেন, “এটা একদম নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে,” আবার কেউ বলছেন, “টিজার আশা করেছিলাম, কিন্তু এটা আরও দারুণ!”

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেনডেসটিনি ড্যানিয়েল ক্রেটোন। তিনি সিনেমাটিকে তার ক্যারিয়ারের অন্যতম ‘সবচেয়ে তৃপ্তিদায়ক’ প্রজেক্ট বলে উল্লেখ করেছেন। এই সিনেমাতে টম হল্যান্ডের পাশাপাশি থাকছেন মার্ক রাফালো, মাইকেল ম্যান্ডো, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক, জেনডায়া এবং জ্যাকব বাতালনসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসকে/টিকে

মন্তব্য করুন