© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ সকাল ১০টায় অভিনেতা শামস সুমনের জানাজা

শেয়ার করুন:
আজ সকাল ১০টায় অভিনেতা শামস সুমনের জানাজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ এএম | ১৮ মার্চ, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। অভিনেতার জানাজা বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে।

অভিনেতার মৃত্যুর খবরে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর সম্মানিত সহ-সভাপতি ছিলেন শামস সুমন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬:৩০ টায় কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রাজশাহীর ছেলে শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে পা বাড়ান নাট্য জগতে। ভরাট কণ্ঠ আর সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠেন।



ছোট পর্দায় ভালো অভিনয়ের সুবাদেই বড় পর্দায়ও কাজ করেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় করেন সুমন।

এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় দেখা যায় তাকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

শামস সুমনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনি, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা, মন জানে না মনের ঠিকানা ইত্যাদি।

এসকে/টিকে

মন্তব্য করুন