© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উৎসবের আয়োজনে মুরগির শাহী কোরমা রান্নার রেসিপি

শেয়ার করুন:
উৎসবের আয়োজনে মুরগির শাহী কোরমা রান্নার রেসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ১৮ মার্চ, ২০২৬
গরম গরম পোলাওয়ের সাথে যদি থাকে শাহী মুরগির কোরমা, তবে ভোজটা জমে যায় দারুণ। ঈদে অতিথি আপ্যায়ন হোক বা ঘরোয়া উৎসব—খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্বাদের এই রাজকীয় পদ। চলুন, জেনে নিই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংস (দেড় কেজি), ঘন দুধ (দেড় কাপ), ঘি (২ টেবিল চামচ)।
বাটা মসলা: আদা বাটা (১ চা চামচ), রসুন বাটা (আধা চা চামচ), পেঁয়াজ বাটা (১ টেবিল চামচ)।
শাহী স্বাদ আনতে: পেঁয়াজ বেরেস্তা বাটা (১ চা চামচ), পোস্তদানা বাটা (১ চা চামচ), বাদাম বাটা (১ চা চামচ), কিশমিশ বাটা (আধা চা চামচ)।
আস্ত গরম মসলা: তেজপাতা (২টি), এলাচ (৪-৫টি), দারুচিনি (২ টুকরা)।
অন্যান্য: চিনি (আধা চা চামচ), লবণ (স্বাদমতো) ও সাজানোর জন্য পেঁয়াজ বেরেস্তা।
প্রস্তুত প্রণালী
১। চুলায় কড়াই বসিয়ে ঘি গরম করুন। ঘি গরম হলে এতে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিন। এরপর একে একে সব বাটা মসলা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
২। মসলা কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিন। মাংসের সাথে মসলাগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষাতে থাকুন।
৩। মাংস কষানো হলে এতে দেড় কাপ দুধ দিয়ে দিন।
এরপর কড়াই ঢেকে দিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে রাখুন। (প্রয়োজন মনে করলে সামান্য জল দিতে পারেন)।
৪। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে ওপর থেকে চিনি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল জিভে জল আনা শাহী মুরগির কোরমা।

এবি/টিএ

মন্তব্য করুন