© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে ঝটপট বানিয়ে নিতে পারেন মচমচে মাছের চপ

শেয়ার করুন:
ঈদে ঝটপট বানিয়ে নিতে পারেন মচমচে মাছের চপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ এএম | ১৮ মার্চ, ২০২৬
ঈদ আইটেমে  একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন মচমচে মাছের চপ। এটি যেমন পুষ্টিকর, তেমনি স্বাদেও অতুলনীয়। খুব সহজে ঘরেই এই পদটি তৈরি করা যায়। চলুন, জেনে নিই রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
মাছ: ২ কাপ (সেদ্ধ করে কাঁটা ছাড়ানো)
আলু: ২টি (সেদ্ধ করা)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
লাল মরিচ গুঁড়া (আধা চা চামচ)
গোলমরিচ গুঁড়া (সামান্য) ও লবণ (স্বাদমতো)।
পেঁয়াজ কুচি (২ টেবিল চামচ)
কাঁচা মরিচ কুচি (২-৩টি)
ধনেপাতা কুচি (পরিমাণমতো)।
কোটিংয়ের জন্য: ডিম (১টি) ও ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া।
তেল: ভাজার জন্য।
প্রস্তুত প্রণালী
১। মিশ্রণ তৈরি: প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ করা মাছ ও আলু ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
২।
আকার দেওয়া: মাখানো মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে ছোট ছোট গোল বা চ্যাপ্টা চপের আকৃতি তৈরি করুন।
৩। কোটিং করা: তৈরি করা চপগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ায় ভালো করে গড়িয়ে নিন। এতে ভাজার পর চপগুলো বেশ মচমচে হবে।
৪। ভাজা: কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো ছাড়ুন। সোনালি রং না হওয়া পর্যন্ত উল্টেপাল্টে ভাজুন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে রাখুন যাতে বাড়তি তেল শুষে নেয়।

এবি/টিকে

মন্তব্য করুন