© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় নামতে পারেনি ৫ ফ্লাইট

শেয়ার করুন:
ঢাকায় নামতে পারেনি ৫ ফ্লাইট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ এএম | ১৯ মার্চ, ২০২৬
বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পাঁচটি ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে নিরাপত্তা বিবেচনায় এসব ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আকাশপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং আবহাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঢাকার বদলে এসব ফ্লাইটকে চট্টগ্রামে অবতরণের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট রয়েছে।

যেসব ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে:
ইউএস-বাংলা এয়ারলাইন্স: সিঙ্গাপুর-ঢাকা, মালে-ঢাকা এবং কক্সবাজার-ঢাকা রুটের তিনটি ফ্লাইট।
নভোএয়ার: সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইট।
এয়ার অ্যাস্ট্রা: চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই বিরূপ আবহাওয়ার মুখে পড়ে পুনরায় চট্টগ্রামে ফিরে আসতে বাধ্য হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল সংবাদমাধ্যমকে জানান, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ফ্লাইটগুলো পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবে।

শীতের শেষে হঠাৎ এমন বৈরী আবহাওয়ায় রাজধানীর আকাশপথে ফ্লাইট ওঠানামায় কিছুটা বিঘ্ন ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেএন/এসএন

মন্তব্য করুন