© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কী কী ব্যবস্থা নিলো র‌্যাব?

শেয়ার করুন:
ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কী কী ব্যবস্থা নিলো র‌্যাব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ পিএম | ১৯ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উদ্‌যাপনে দেশব্যাপী নিশ্ছিদ্র নিরাপত্তা ও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ও গাবতলী বাস টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সশরীরে পর্যবেক্ষণ করে এসব তথ্য জানান র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।

পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
 
র‌্যাবের গৃহীত বিশেষ নিরাপত্তা পদক্ষেপসমূহ:

বহুস্তরের নিরাপত্তা বলয়: জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের বড় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সিসিটিভি মনিটরিংয়ের পাশাপাশি থাকবে নিরাপত্তা সুইপিং ও অবজারভেশন পোস্ট।

টার্মিনাল ও স্টেশনে বিশেষ নজরদারি: ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে বাস ও লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন এবং ফেরিঘাটগুলোতে র‌্যাবের বিশেষ টিম কাজ করছে। যাত্রী হয়রানি রোধ এবং টিকিটের অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সাইবার মনিটরিং: ঈদকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়ানো রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে।

মোবাইল প্যাট্রল ও চেকপোস্ট: সারা দেশে র‌্যাবের কন্ট্রোল রুমের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল প্যাট্রল, ভেহিক্যাল স্ক্যানার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাব ফোর্সেস সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

এমআই/টিকে

মন্তব্য করুন