© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভক্তের সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত আলাপে হানিয়া আমির

শেয়ার করুন:
ভক্তের সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত আলাপে হানিয়া আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ পিএম | ১৯ মার্চ, ২০২৬
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের এক নারী ভক্তের সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা যায়, হানিয়া তার ভক্তের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ঘরোয়াভাবে কথা বলছেন। কথোপকথনের সময় ওই ভক্ত অভিনেত্রীর পাশাপাশি তার বাবা-মায়ের কুশল সংবাদ এবং তার রমজানের রোজা সম্পর্কে জানতে চান।



জবাবে হানিয়া জানান, তার রোজাগুলো ভালো কাটছে এবং রোজার পাশাপাশি তিনি তার কাজও চালিয়ে যাচ্ছেন।  ওই ভক্ত বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত তার নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর প্রশংসাও করেন।

আলাপের এক পর্যায়ে ভক্তটি হানিয়াকে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। অভিনেত্রী উত্তরে জানান, তিনি এখনও বিয়ে করেননি এবং ভক্তের কাছে দোয়া চান। জবাবে ওই ভক্ত তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সূত্র: সামা টিভি।

এমআই/টিকে

মন্তব্য করুন