শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং
ছবি: সংগৃহীত
০৫:৩৬ এএম | ২০ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ ধরনের সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু জায়গায় এ নিয়ে অস্পটতা তৈরি হওয়ায় তিনি সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আইকে/টিকে