© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

শেয়ার করুন:
শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ এএম | ২০ মার্চ, ২০২৬
ঈদুল ফিতর সামনে রেখে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবহনে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েকদিনের তুলনায় আজ মানুষের ভিড় কম দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। তবে আজও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে গ্রামের পথে রওনা হচ্ছেন।

কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা এগারসিন্দুর প্রভাতী ট্রেনে উঠেছেন সবজি বিক্রেতা আতাউর রহমান। তিনি জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। সবচেয়ে ভালো লাগছে ট্রেন অনেকটাই ফাঁকা। অন্য প্ল্যাটফর্মগুলোতেও যাত্রী উপস্থিতি কম। কোনো ভোগান্তি নেই।

রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা কম। পাশাপাশি সড়কে গাড়ির চাপও কম রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষিতে, আজ ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং এদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।



ইউটি/টিকে

মন্তব্য করুন