© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

শেয়ার করুন:
সিলেটে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ এএম | ২০ মার্চ, ২০২৬
সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার আক্তার টাওয়ার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধরী পরিস্থিতি শান্ত করতে সহায়তা করেন।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মদিনা মার্কেটের আক্তার টাওয়ারের সামনে শ্রমিক দল নেতা গিয়াস গরুর মাংস কিনতে আসেন। মাংসের দাম বেশি হওয়ায় কথাকাটাকাটির জেরে গিয়াস ও রিপনের গ্রুপের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

তিনি আরও বলেন, রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও বিএনপি নেতা গিয়াস ও রিপন গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে প্রায় ১০ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং পুলিশ মোতায়েন রয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন