© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কক্সবাজারগামী ট্রেনে রেল প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কক্সবাজারগামী ট্রেনে রেল প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ২০ মার্চ, ২০২৬
ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা, সরেজমিনে তদারকি করতে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে যাত্রা করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। 

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় রেলপথ প্রতিমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট (অ্যাডমিন পোস্ট) দেয়া হয়।

সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর কুশল বিনিময়ের কিছু ছবি দিয়ে পোস্টে লেখা হয়– ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে, নিবিড় তদারকি করতে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেসে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। শুধুমাত্র ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা, তা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য তার এই যাত্রা।

পথে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

পোস্টে আরও লেখা হয়- ঈদের ছুটিতে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখনই মানুষের কষ্ট লাঘবে নিজের দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে তার এই আপ্রাণ প্রচেষ্টা।

'সবার আগে জনগণ', এই অঙ্গীকারই তার কাজের মূল প্রেরণা বলে পোস্টের শেষে উল্লেখ করা হয়।


ইউটি/টিকে

মন্তব্য করুন