© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিনে খাবার টেবিলে স্বাদ বাড়াবে স্পেশাল শাহি ফিরনি

শেয়ার করুন:
ঈদের দিনে খাবার টেবিলে স্বাদ বাড়াবে স্পেশাল শাহি ফিরনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ পিএম | ২০ মার্চ, ২০২৬
ঈদ মানে খুশি, ঈদ মানে অনন্দ। পবিত্র রমজান শেষে ঈদ সবসময় আমাদের খুশির বার্তা নিয়ে আসে। প্রতি বছর নির্দিষ্ট দিনে ফিরে আসে রোজা শেষে আমাদের ত্যাগের উৎসব। এ উৎসবটি মুসলমানদের জীবনে মহা-আনন্দের। আমাদের কষ্ট-দুঃখ ভুলে সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি। এটি উদযাপনের একটি ভোজানন্দের দিন। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সেই মাহেন্দ্রক্ষণ উৎসব উদযাপনে আমরা মেতে উঠব। 

এই উৎসবে থাকে নানান আয়োজন। এর মধ্যে প্রধান হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। তাই আপনি আপনার বাসায় চট জলদি তৈরি করে নিতে পারেন সবার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী স্পেশাল খাবার ‘শাহি ফিরনি’। নিম্নে দেওয়া হলো শাহি ফিরনি তৈরির নিয়ম- 

উপকরণ : পোলাওয়ের চাল (১/৪ কাপ)। দুধ (১ লিটার)। চিনি (আধাকাপ বা স্বাদমতো)। এলাচ ও দারুচিনি (২-৩টি)। কাজু ও কাঠবাদাম কুচি। ১ চিমটি লবণ।

প্রণালি : প্রথমে ১/৪ কাপ চিনিগুঁড়া চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে বা পাটায় চাল আধাভাঙা (কোয়ার্স পেস্ট) করে নিন। ১ লিটার দুধ একটি ভারি তলার পাত্রে নিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। চালের পেস্ট দুধে দিয়ে নাড়তে থাকুন, যাতে দলা না পেকে যায়। চাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত ১০-১৫ মিনিট মাঝারি-কম আঁচে রান্না করুন। 

চাল সেদ্ধ হলে এতে ১/২ কাপ চিনি (স্বাদমতো), ১/২ চা চামচ এলাচ গুঁড়া, ২-৩টি তেজপাতা ও দারুচিনি দিন। এরপর ঘন হয়ে এলে গুঁড়া দুধ ১/৪ কাপ ও কন্ডেন্সড মিল্ক ১/৩ কাপ যোগ করতে পারেন আরও শাহি স্বাদের জন্য। 

সবশেষে কাজু, কাঠবাদাম, পেস্তা কুচি ও জাফরান মিশিয়ে ১-২ মিনিট রান্না করে নামিয়ে নিন। এবার মাটির পাত্রে ঢেলে ঠান্ডা করে ওপরে পেস্তা কুচি ছিটিয়ে ঈদের সকালে পরিবেশন করুন। তবে ফিরনি নামানোর পর ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়, তাই সে অনুযায়ী ঘনত্ব রেখে চুলা বন্ধ করুন।

পিআর/টিকে

মন্তব্য করুন