১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি মালিক-শ্রমিক সংগঠনের
ছবি: সংগৃহীত
০২:০৬ পিএম | ২০ মার্চ, ২০২৬
ঈদযাত্রায় বাসে একশ আটচল্লিশ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
শুক্রবার (২০ মার্চ) সকালে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির তোলা অভিযোগের প্রমাণ হাজিরের দাবি জানিয়েছে সংগঠনটি।
এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, এবারের ঈদে বাস যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা নেয়া হয়েছে । অনিয়ম পাওয়ায় বেশ কিছু কাউন্টার মালিকের বিরুদ্ধে জরিমানা ও সর্তক করা হয়েছে।
বিছিন্ন ঘটনা ছাড়া কোনো অবৈধ ভাড়া নেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
তবে বিভিন্ন স্থানে অবৈধভাবে টার্মিনালের বাইরে যে কাউন্টার করা হয়েছে, তা থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে বলে জানান সাইফুল আলম। তাই তাদের উচ্ছেদ না করা গেলে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
এসকে/টিকে