© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

শেয়ার করুন:
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২০ মার্চ, ২০২৬
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

শুক্রবার (২০ মার্চ) নিহতের স্বামী লিমন হোসেন বাদী হয়ে অজ্ঞাত চার আসামির বিরুদ্ধে তুরাগ থানায় হত্যা মামলা করেন।

মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল জলিল। দুই বছর আগে লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া থাকেন। তিনি নিজে পোশাক কারখানায় কাজ করেন। তার স্ত্রী মুক্তা গৃহিণী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে ৯টার দিকে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারিচালিত রিকশাযোগে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশার আরেক যাত্রীর মাধ্যমে জানতে পারেন, তাদের রিকশা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে রয়েছে। এ সময় একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান মারে। এতে তার স্ত্রী রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুরের দিকে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গৃহবধূর মাথা ও কপালে আঘাত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন