© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশ্যে অনুষা-শাওনের নতুন সিরিজ ‘বিদায়’-এর লুক!

শেয়ার করুন:
প্রকাশ্যে অনুষা-শাওনের নতুন সিরিজ ‘বিদায়’-এর লুক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ২০ মার্চ, ২০২৬
প্রেমের গল্পকে ঘিরে নতুন এক আবহ তৈরি করতে যাচ্ছেন নির্মাতা নৈাক ভৌমিক। তাঁর নতুন ধারাবাহিক ‘বিদায়’-এ মুখ্য দুই চরিত্রে দেখা যাবেঅনুষা বিশ্বনাথন এবং শাওন চক্রবর্তীকে।। প্রথম প্রকাশিত ঝলকেই স্পষ্ট, এই কাজে বাহ্যিক আড়ম্বরের বদলে গুরুত্ব দেওয়া হয়েছে চরিত্রের স্বাভাবিকতাকে।

ধারাবাহিকটির দৃশ্যধারণ শেষ হয়েছে কলকাতা এর নানা প্রান্তে। প্রকাশিত চেহারায় অনুষা ও শাওনকে এমনভাবে দেখানো হয়েছে, যেন তারা একেবারেই পরিচিত মানুষ চোখে পড়ার মতো আলাদা কিছু নয়, বরং গল্পের ভেতর সহজে মিশে যাওয়ার মতো উপস্থিতি। নির্মাতার ভাবনায় এখানেই রয়েছে কাজটির বিশেষত্ব।



অনুষার ভাষ্যে, চরিত্রের বাহ্যিক সাজকে আলাদা করে বড় করে দেখানোর চেষ্টা হয়নি। বরং এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে দর্শক খুব সহজেই নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে নিতে পারেন। তাঁর মতে, মৈনাকের সঙ্গে কাজ করার বড় শক্তি হলো সৃজনশীল ভাবনার স্বাধীনতা, যেখানে অভিনয়শিল্পীর নিজস্ব ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়।

গল্পের কেন্দ্রে রয়েছে এক তরুণ, যার পেশা চিত্রগ্রহণ। হঠাৎ একদিন তার দেখা হয় প্রাক্তন প্রেমিকার সঙ্গে। কথাবার্তার এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয়, মেয়েটির পুরোনো বাড়িতে একটি রাত কাটাবে। সেই রাত থেকেই শুরু হয় গল্পের ভিন্ন বাঁক যেখানে প্রেমের সঙ্গে ধীরে ধীরে মিশে যায় অদ্ভুত এক কল্পনার আবহ।

শাওনের মতে, এই ধারাবাহিককে একক কোনো পরিচয়ে বাঁধা কঠিন। কারণ এতে একই সঙ্গে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, স্মৃতি, আবেগ এবং অন্য ধরনের অনুভূতির স্তর। অনুষার সঙ্গে আবার কাজ করতে পারাও তাঁর কাছে বিশেষ প্রাপ্তি।

‘বিদায়’ মুক্তি পাবে সবসময় অ্যাপে।। নির্মাতার আগের কাজের মতো এবারও সম্পর্কের চেনা গল্পের ভেতর অন্য এক আবহ তৈরি করে দর্শকের সামনে নতুন অভিজ্ঞতা তুলে ধরার প্রস্তুতি চলছে।

পিআর/টিকে

মন্তব্য করুন