© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাপক সাড়া ফেলেছে বলিউড নায়িকার সঙ্গে সিয়ামের ‘বিলেত রাজা’

শেয়ার করুন:
ব্যাপক সাড়া ফেলেছে বলিউড নায়িকার সঙ্গে সিয়ামের ‘বিলেত রাজা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ২০ মার্চ, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা দর্শক প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’ নিয়ে ক্রামেই বাড়ছে কৌতূহল। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় পারফর্ম করেছেন বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এই অভিনেত্রীর কাজ করার খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ আগ্রহ দেখা যায়। দর্শকও মুখিয়ে ছিলেন গানটির জন্য।
অবশেষে এলো ‘বিলেত রাজা’ শিরোনামের নাচ নির্ভর আইটেম গানটি।

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা রহমান। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।

আইটেম গানের প্রধান আকর্ষণ ছিলেন নাতালিয়া। তার সঙ্গে তাল মিলিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

গানটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে শাহরিন আক্তার সুমি বলেন, ‘মুম্বাইতে গানটির শুটিং হয়েছে।

ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া প্রথমবার কোনো বাংলা সিনেমাতে পারফর্ম করলেন। এক কথায় নাতালিয়া দারুণ করেছেন। গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি, রাক্ষস দেখে দর্শক নিরাশ হবেন না।’



রিফাত হোসেন নামের একজন মন্তব্য করে লিখেছেন, এই বছরের সেরা আইটেম।

সত্যিই মেহেদী হাসান হৃদয় একটা জিনিস।

শাকিল নামের আরেকজন লিখেছেন, এই বছরের সেরা পার্টি সং। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান পুরা জমে ক্ষীর।

এমন অনেকেই গান-ভিডিওর ভূয়াসী প্রশংসা করেছেন। সামাজিকমাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ‘বিলেত রাজা’ নিয়ে বেশ চর্চা হচ্ছে। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল।

এসকে/টিকে

মন্তব্য করুন