একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ২০ মার্চ, ২০২৬
অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া।
এবার খরগোশের সঙ্গে খুনসুটিতে মেতেছেন জয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই স্টাইল আইকন। ভিডিওটিতে তাকে দেখা গেছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে, যেখানে একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

ভিডিওতে জয়াকে দেখা যায় হালকা সবুজ রঙের একটি দৃষ্টিনন্দন শাড়িতে। শাড়িটির পাড় এবং আঁচলের নকশা তার সাজে এনেছে এক আলাদা আভিজাত্য। এর সঙ্গে মানানসই এমব্রয়ডারি করা ব্লাউজ, গয়না আর চুলের সাজে জয়াকে বেশ মানিয়েছে।
পরম মমতায় একটি খরগোশকে কোলে নিয়ে আদর করছেন তিনি, আর খরগোশটিও শান্ত হয়ে তার কোলে মিশে আছে। আবার কখনো নিজের হাতে তাদের ঘাস খাওয়াচ্ছেন। কমেন্টবক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন।
পিআর/টিকে