© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আঘাতের ছবি প্রকাশ্যে এনে কী বললেন অনুরাগ ডোভাল?

শেয়ার করুন:
আঘাতের ছবি প্রকাশ্যে এনে কী বললেন অনুরাগ ডোভাল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ২০ মার্চ, ২০২৬
‘বিগ বস’ খ্যাত অনুরাগ ডোভাল সম্প্রতি যে মানসিক ও শারীরিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছেন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে লাইভ করতে করতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর ফলে গুরুতর আঘাত পান, কোমরের কাছে বড় সেলাই পড়ে এবং কোমর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ক্ষতচিহ্ন সৃষ্টি হয়।

এই দুর্ঘটনার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, আইসিইউ থেকে ছাড়া পাওয়ার পরও নিজস্ব বাড়িতে ফিরে যাননি অনুরাগ। বর্তমানে তিনি এক বন্ধুর খামারবাড়িতে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু রোহিত পাণ্ডে জানিয়েছেন, অনুরাগের স্ত্রী ঋতিকা এখন তাঁর সঙ্গে নেই।



অনুরাগ নিজের অনুভূতি শেয়ার করেছেন, জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং তখন কারও সঙ্গে কথা বলার মতো কেউ পাননি। লাইভে তিনি ঘোষণা করেছিলেন, “চলো, শেষযাত্রায় যাই।” তবে ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরে নতুন জীবন শুরু করতে পারলেন তিনি। নিজের অবস্থার ছবি ভাগ করে নেটিজেনদের সঙ্গে সততা ও সাহসিকতার গল্পও শেয়ার করেছেন।

এখন অনুরাগ মনে করছেন এটি তাঁর নবজন্ম। তিনি বলেন, “ভাল আছি। এভাবে বেঁচে ফিরব ভাবতে পারিনি। ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ।” তাঁর এই সাহসী বেঁচে থাকার গল্প অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

পিআর/এসএন

মন্তব্য করুন