‘লাগান’ সিনেমায় চরিত্রের সাজ-গঠনের জন্য বাস্তবতা উপেক্ষা করেছিলেন আমির
ছবি: সংগৃহীত
০৪:৪৯ পিএম | ২০ মার্চ, ২০২৬
ভারতীয় সিনেমার ইতিহাসের এক উল্লেখযোগ্য ছবি লাগান–এর শুটিং চলাকালীন এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ছবির নায়ক আমির খানকে ভুজ অঞ্চলে শুটিংয়ের সময় প্রতিদিন দাড়ি কামাতে দেখা গেছে, যদিও সেখানে পানীয় জলের তীব্র অভাব ছিল। চরিত্র ভুবনের পোশাক ও সাজ-সজ্জা নিয়ে নায়ক প্রথম থেকেই বিশেষ যত্ন নেন।
পরিচালক আশুতোষ গোয়ারীকর এর মতে, যেই গ্রামে এত বছর বৃষ্টি হয়নি, সেখানে নায়ক ভুবনের গালে দাড়ি নেই এবং ত্বক একেবারে পরিপাটি এটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই নিয়ে রীতিমতো বিতর্ক হয় নায়ক ও পরিচালকের মধ্যে। তবে আমির তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে অনড় ছিলেন।

শুটিং চলাকালীন বাস্তব পরিস্থিতি কঠিন হলেও, আমির ও অন্যান্য অভিনেতারা কেনা জলে স্নান ও খাবার খেয়েছেন। চরিত্রের সঠিক প্রেজেন্টেশন ও দর্শকের কাছে গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে তিনি নিজের মতামত প্রতিষ্ঠা করেছেন। ‘লাগান’-এর এই ঘটনাই প্রমাণ করে, কীভাবে এক পেশাদার নায়ক চরিত্রের জন্য কঠোর বাস্তবতা উপেক্ষা করেও দর্শকের মনে চরিত্রের বিশ্বাসযোগ্যতা বজায় রাখেন।
পিআর/এসএন