‘ফার্জি’ মুভির দ্বিতীয় সিজনে শাহিদ কাপুরের পারিশ্রমিক ৪০-৪৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত
০৫:০৬ পিএম | ২০ মার্চ, ২০২৬
২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল ওয়েব সিরিজ় ‘ফার্জি’। সিরিজ়টির প্রথম সিজনেই মূল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন শাহিদ কাপুর। ‘চকোলেট বয়’ ভাবমূর্তিকে ভেঙে, বহু মাত্রিক অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসাবেও নিজের বহুমুখী প্রতিভা দেখান। প্রথম সিজনে শাহিদ পেয়েছিলেন ৩০ কোটি টাকা পারিশ্রমিক, দ্বিতীয় সিজনে তা বেড়ে ৪০-৪৫ কোটি টাকা হয়েছে।
শাহিদের বিপরীতে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি, যাঁর পারিশ্রমিকও প্রথম সিজ়নের ৭ কোটি থেকে বৃদ্ধি পাচ্ছে। খলনায়কের চরিত্রে অভিনয় করা কেকে মেনন ও দক্ষিণী নায়িকা রাশি খান্নার পারিশ্রমিকও দ্বিতীয় সিজনে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।

প্রথম সিজনের বাজেট ছিল ৮০ কোটি টাকা, কিন্তু দ্বিতীয় সিজনের জন্য বাজেট ধাক্কা দিয়েছে ২৭৫ কোটি টাকা। এছাড়া এবার সিরিজের শুটিং হবে আন্তর্জাতিক ভেন্যুতে, যার মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং মরিশাস অন্তর্ভুক্ত। নির্মাতারা আশা করছেন, ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে ‘ফার্জি ২’ দর্শকের সামনে আসবে। দ্বিতীয় সিজনে বাজেট, পারিশ্রমিক এবং আন্তর্জাতিক শুটিং সব মিলিয়ে ওয়েব সিরিজ়টি আরও বড় আকারে দর্শকদের সামনে হাজির হতে চলেছে।
পিআর/এসএন