© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং সেটে নিরাপদে ছিলেন না আয়েশা খান, কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

শেয়ার করুন:
শুটিং সেটে নিরাপদে ছিলেন না আয়েশা খান, কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ২০ মার্চ, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান সম্প্রতি শুটিং সেটে অভিজ্ঞ হওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা প্রকাশ করেছেন। ‘ধুরন্ধর’ ছবির শুটিং চলাকালীন এক অজ্ঞাত ব্যক্তি তাঁর ফোনে বারবার হুমকি এবং এঁটো খাবারের ছবি পাঠাত। এই ঘটনায় আয়েশা অত্যন্ত ভীত হন।

তিনি জানান, একদিন শুটিং করার সময় প্রায় ২০০ বার্তা এসেছিল ইনস্টাগ্রামের ইনবক্সে। মেসেজ খুলতেই দেখা যায়, সেটে যে খাবার খেয়েছিলেন তার ছবি পাঠানো হয়েছে, সঙ্গে থাকা ছিল নানা ইঙ্গিতপূর্ণ বার্তা। পরে জানা যায়, এই সব মেসেজ পাঠাচ্ছিলেন শুটিং সেটের এক ‘স্পট বয়’। ঘটনাটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।



আয়েশা বলেছেন, ছোট বয়স থেকেই তিনি পদে পদে কুনজরের শিকার হয়েছেন। নামডাক হওয়ার পরেও কখনও রেহাই পাননি। এই ঘটনার মাধ্যমে তিনি আবারও মনে করিয়েছেন যে, মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। শুটিং সেটেও নিরাপত্তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ, তা এই ঘটনা প্রতিফলিত করছে।

পিআর/এসএন

মন্তব্য করুন