হীরামন্ডীর পর করণ জোহরের নতুন সিরিজে ত্বহা শাহ বাদুশা!
ছবি: সংগৃহীত
০৮:৪০ পিএম | ২০ মার্চ, ২০২৬
ত্বহা শাহ বাদুশা আবারও নতুন আলোচনায়। হীরামন্ডী-তে তাজদার চরিত্রে অভিনয়ের পর যে স্বীকৃতি তিনি পেয়েছিলেন, তার ধারাবাহিকতায় এবার নতুন সিরিজে প্রধান মুখ হিসেবে তাঁকে বেছে নিয়েছেন করণ জোহর।
সাম্প্রতিক সময়ে ত্বহার অভিনয়জীবনে সবচেয়ে বড় মোড় আসে সঞ্জয় লীলা বানসালির সিরিজে কাজ করার মাধ্যমে। সেখানে তাঁর সংযত উপস্থিতি এবং চরিত্রের আবেগী প্রকাশ দর্শকের নজর কাড়ে। অনেকেই তাঁকে নতুন প্রজন্মের আলোচিত মুখ হিসেবে দেখতে শুরু করেন।
এই সাফল্যের পর করণের প্রযোজনায় তৈরি নতুন সিরিজ ‘নজদিকিয়া’-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ত্বহাকে। জানা গেছে, সম্পর্কের টানাপোড়েন ঘিরে নির্মিত এই সিরিজের গল্পে আধুনিক সম্পর্কের জটিলতা তুলে ধরা হবে। করণের আগের জনপ্রিয় এক চলচ্চিত্রের আবহ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ এগোচ্ছে।
তবে করণের সঙ্গে ত্বহার পরিচয় আজকের নয়। এক দশকেরও বেশি সময় আগে ছোট চরিত্রে তাঁর কাজ শুরু হয়েছিল করণের প্রযোজনাতেই। একের পর এক ছবি প্রত্যাশা পূরণ করতে না পারলেও অভিনয় ছেড়ে দেননি তিনি।

শুরুর দিকে বড় ব্যানারের কয়েকটি ছবিতে সুযোগ পেলেও সেগুলোর কোনোটিই তাঁকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেনি। তবু অপেক্ষা থামাননি। দীর্ঘ সময়ের সেই ধৈর্যের ফল মিলেছে হীরামন্ডীর মাধ্যমে।
নতুন সিরিজে সুযোগ পেয়ে ত্বহা জানিয়েছেন, বড় নির্মাতাদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ তাঁর জন্য নতুন আত্মবিশ্বাস তৈরি করছে। অভিনয়ের নতুন ক্ষেত্র অন্বেষণের এই সুযোগকে তিনি নিজের যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই দেখছেন।
হীরামন্ডীর পর এবার করণের সিরিজ তাহার ক্যারিয়ারে এটিকে অনেকেই নতুন স্থিতি পাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন।
পিআর/এসএন