ঈদের সাম্প্রদায়িক সম্প্রীতি-মেলবন্ধনেই আগামীর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত
১০:১৪ এএম | ২১ মার্চ, ২০২৬
ঈদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধনের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর ধূপখোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সারাদেশে আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। নির্বাচনে তাকে বিজয়ী করায় এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় ব্যক্তিগত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ইশরাক হোসেন।
এমআর/এসএন