© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর ২’ টিমকে জুনিয়র এনটিআর এর স্যালুট

শেয়ার করুন:
‘ধুরন্ধর ২’ টিমকে জুনিয়র এনটিআর এর স্যালুট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ এএম | ২১ মার্চ, ২০২৬
মুক্তির প্রথম দিনেই বলিউডে ঝড় তুলেছে পরিচালক আদিত্য ধর ও রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’। প্রথম দিনেই ১০০ কোটির ঘরে পা রেখেছে ছবিটি। প্রশংসায় ভাসছে পুরো ভারতজুড়ে। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বার্তা দিয়েছেন সিনেমাটির আদ্যোপান্ত নিয়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ছবিটির পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ছবিতে রণবীর সিংয়ের অভিনয় দেখে অভিভূত জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ভারতীয় দর্শকদের জন্য এমন একটি সিনেমা উপহার দেওয়ার জন্য পুরো টিমকে স্যালুট। রণবীর পর্দায় স্রেফ মুগ্ধ করার মতো নন, তিনি অভিনয় নিয়ে যেন এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন।



পরিচালক আদিত্য ধর-এর দূরদৃষ্টির প্রশংসা করে এনটিআর বলেন, ‘এরকম সাহসী সিনেমা নির্মাণ করতে অনেক দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়।

আদিত্য স্যার প্রতিটি ফ্রেমকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।’ সিনেমার আবহ সংগীত নিয়ে শাশ্বত সাচদেবের বিশেষ প্রশংসা করেছেন অভিনেতা। তার মতে, সংগীত প্রতিটি দৃশ্যকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম এই পাঁচ ভাষায় গত ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি।

এসকে/এসএন

মন্তব্য করুন