© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কের পর নতুন সিদ্ধান্ত জীতু কমলের!

শেয়ার করুন:
বিতর্কের পর নতুন সিদ্ধান্ত জীতু কমলের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ২১ মার্চ, ২০২৬
সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন এক সিদ্ধান্তকে ঘিরে আলোচনায় উঠে এসেছেন জীতু কমল। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবার প্রযোজনার জগতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন তিনি এমন খবরেই সরগরম টালিউডপাড়া।

অভিনেতাকে ঘিরে গত কয়েক দিনে প্রযোজক ও পরিচালকদের সঙ্গে মতবিরোধের নানা আলোচনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই আবহের মধ্যেই শোনা যাচ্ছে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন জীতু। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘বাসুকি ফিল্মস’।

জীতুর ব্যক্তিজীবনে ধর্মীয় অনুরাগের বিষয়টি পরিচিত। সেই বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানের নামকরণে ‘বাসুকি’ নামটি বেছে নেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। প্রাথমিক আনুষ্ঠানিক প্রক্রিয়াও নাকি সম্পন্ন হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

টালিউডে অভিনেতাদের প্রযোজক হয়ে ওঠার ঘটনা নতুন নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব ও যিশু সেনগুপ্তর পর এবার সেই তালিকায় জীতুর নাম যুক্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।



এই মুহূর্তে ছোট পর্দায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। সেখানে শিরিন পাল এর সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। অভিনয়ের চাপের মধ্যেও প্রযোজনার পরিকল্পনা কীভাবে এগোচ্ছে, সেটিই এখন কৌতূহলের বিষয়।

নতুন প্রতিষ্ঠানের ব্যানারে কেমন কাজ আসবে, নতুন মুখ থাকবে কি না, নাকি পরিচিত জুটিকেই বড় পর্দায় দেখা যাবে এসব প্রশ্নের উত্তর এখনো সামনে আসেনি। তবে টালিউডে জীতুর নতুন পদক্ষেপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে স্পষ্টভাবেই।

পিআর/এসএন

মন্তব্য করুন