© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

শেয়ার করুন:
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২১ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৭০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে।

এমআই/টিকে

মন্তব্য করুন