মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত নেতারা
ছবি: সংগৃহীত
১১:৪৪ পিএম | ২১ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের শীর্ষ নেতারা।
শনিবার (২১ মার্চ) সকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নিজ এলাকার নামোশংকরবাটী হেফজুল মাদারাসা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেন।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এসব তথ্য জানিয়েছেন।
অপরদিকে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ নির্বাচনী এলাকার বাউফল পাবলিক মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাকসহ স্থানীয় নেতারা।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। নামাজ শেষে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টান্ন উৎসবে অংশ নেন তিনি। এ সময় সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলামসহ পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও শাহবাগ থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এছাড়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় জুলাই আন্দোলনের শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, সহকারী জোন পরিচালক মাওলানা নেসারউদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ নির্বাচনী এলাকা মুরাদপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় হাজারো মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
ইউটি/টিকে